Global Header Bottom
৪.কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার প্রতি বাড়ছে গুরুত্ব

কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার প্রতি বাড়ছে গুরুত্ব

কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার প্রতি বাড়ছে গুরুত্ব

কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন উদ্যোগ গ্রহণ করছে। অতিরিক্ত কাজের চাপ, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যহীনতা এবং মানসিক চাপ কমাতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

এইচআর বিভাগ সূত্রে জানা গেছে, অনেক প্রতিষ্ঠান এখন কাউন্সেলিং সেবা, স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি এবং নমনীয় কর্মঘণ্টা চালু করছে। এসব উদ্যোগ কর্মীদের মানসিক চাপ কমাতে সহায়তা করছে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও সন্তুষ্ট কর্মী একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানসিক স্বাস্থ্যকে এইচআরএম কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আমি যখন একজন কর্মীর নিকট থেকে বেস্ট আউটপুট প্রত্যাশা করব তখন অবশ্যই আমাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ওই ধরনের একটি পরিবেশ তৈরি করতে হবে। আমাদের দেশে সমস্যা হলো পরিবেশ তৈরি না করেই আমরা প্রত্যাশা পূরণের চেষ্টা করি।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer