"শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে সময় ও ধারাবাহিকতা প্রয়োজন" — ব্র্যান্ড বিশেষজ্ঞের সাক্ষাৎকার
বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডিংয়ের গুরুত্বও বেড়েছে। এ বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ব্র্যান্ড কনসালট্যান্ট নুসরাত জাহান।
প্রশ্ন: একটি সফল ব্র্যান্ড তৈরির মূল উপাদান কী?
উত্তর: গ্রাহকের আস্থা। শুধু ভালো লোগো বা বিজ্ঞাপন দিয়ে ব্র্যান্ড তৈরি হয় না। পণ্যের মান, গ্রাহকসেবা এবং ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: সামাজিক যোগাযোগমাধ্যম কতটা ভূমিকা রাখছে?
উত্তর: বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের অন্যতম প্রধান মাধ্যম। এখানে নিয়মিত ও মানসম্মত কনটেন্ট প্রকাশ করলে ব্র্যান্ডের পরিচিতি দ্রুত বৃদ্ধি পায়।
প্রশ্ন: নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী?
উত্তর: প্রথম দিন থেকেই ব্র্যান্ড পরিচয় তৈরি করার চেষ্টা করতে হবে। শুধু বিক্রির দিকে নয়, গ্রাহকের অভিজ্ঞতার দিকেও নজর দিতে হবে।
আমি যখন একজন কর্মীর নিকট থেকে বেস্ট আউটপুট প্রত্যাশা করব তখন অবশ্যই আমাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ওই ধরনের একটি পরিবেশ তৈরি করতে হবে। আমাদের দেশে সমস্যা হলো পরিবেশ তৈরি না করেই আমরা প্রত্যাশা পূরণের চেষ্টা করি।