দক্ষ জনবল নিয়োগে আধুনিক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি
বর্তমান সময়ে দক্ষ জনবল খুঁজে পেতে প্রতিষ্ঠানগুলো আধুনিক নিয়োগ পদ্ধতি অনুসরণ করছে। অনলাইন জব পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং এআই-ভিত্তিক রিক্রুটমেন্ট টুল ব্যবহার করে দ্রুত ও কার্যকরভাবে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।
নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতির তুলনায় ডিজিটাল নিয়োগ প্রক্রিয়ায় সময় ও খরচ উভয়ই কমে এসেছে। একই সঙ্গে যোগ্য প্রার্থীদের খুঁজে পাওয়াও সহজ হয়েছে।
এইচআর বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর নিয়োগ ব্যবস্থা ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দ্রুত দক্ষ জনবল সংগ্রহ করে ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারবে।
আমি যখন একজন কর্মীর নিকট থেকে বেস্ট আউটপুট প্রত্যাশা করব তখন অবশ্যই আমাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ওই ধরনের একটি পরিবেশ তৈরি করতে হবে। আমাদের দেশে সমস্যা হলো পরিবেশ তৈরি না করেই আমরা প্রত্যাশা পূরণের চেষ্টা করি।