কর্মক্ষেত্রে হাইব্রিড কাজের সুবিধা নিয়ে পাঠকদের অভিমত
হাইব্রিড কর্মপদ্ধতি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের পর পাঠকদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা গেছে। অধিকাংশ পাঠক মনে করেন, সপ্তাহের কিছু দিন অফিস এবং কিছু দিন বাসা থেকে কাজ করার সুযোগ কর্মীদের জন্য ইতিবাচক।
পাঠকদের মতে, এই পদ্ধতিতে যাতায়াতের সময় ও খরচ কমে যায়, পাশাপাশি পারিবারিক জীবনেও বেশি সময় দেওয়া সম্ভব হয়। এতে কর্মীদের মানসিক চাপও কমে।
তবে কিছু পাঠক বলেছেন, সব ধরনের চাকরিতে এই পদ্ধতি কার্যকর নয় এবং কিছু ক্ষেত্রে সরাসরি অফিসে উপস্থিতি অপরিহার্য।
আমি যখন একজন কর্মীর নিকট থেকে বেস্ট আউটপুট প্রত্যাশা করব তখন অবশ্যই আমাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ওই ধরনের একটি পরিবেশ তৈরি করতে হবে। আমাদের দেশে সমস্যা হলো পরিবেশ তৈরি না করেই আমরা প্রত্যাশা পূরণের চেষ্টা করি।